Thursday, June 25, 2026

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট ভ্যান, গুরুতর আহ*ত চার পুলিশ কর্মী

Date:

Share post:

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট ভ্যান। গুরুতর আহত হয়েছেন চার পুলিশকর্মী। যদিও গাড়িতে মন্ত্রী উপস্থিত না থাকায় তিনি নিরাপদেই রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার এশিয়ান হাইওয়ে ৪৮-এ। এর জেরে সাময়িক যানচলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন:আরও সীমাবন্ধ টুইটার! নয়া নিয়ম মাস্কের

পুলিশ সূত্রে খবর, ওই এসকর্ট ভ্যানটি জলপাইগুড়ি থেকে বানাহারহাটে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে যাচ্ছিল। সেই সময় বৃষ্টি হচ্ছিল। ধূপগুড়ি ঠাকুরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে যাওয়ার পথে আচমকা একটি গাড়ি সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এসকর্ট ভ্যানে ধাক্কা মারে। বৃষ্টিভেজা পথে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ওই গাড়িটি এসকর্ট ভ্যানে ধাক্কা মারে বলেই মনে করা হচ্ছে।বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন পাইলট অফিসার এএসআই পরিতোষ বর্মণ–সহ চালক, কনস্টেবল, এবং হোমগার্ড। আহতদের আঘাত গুরুতর হওয়ায় ধূপগুড়ি হাসপাতাল থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই পথ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ থাকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে যান চলাচল। ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিকের ওসি দুর্ঘটনাস্থলে আসেন।

Related articles

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...