Thursday, February 26, 2026

“ইউক্রেনের হাতে নি.কেশ ২১ হাজার ওয়াগনার সৈনিক”: ফের বি.স্ফোরক জেলেনস্কি

Date:

Share post:

ওয়াগনার সৈনিকদের (Wagner Group) বিদ্রোহ ঘিরে রীতিমতো তোলপাড় রাশিয়ায় (Russia)। ইউক্রেনের (Ukraine) বুকে রুশ আগ্রাসনের পর থেকে প্রাণপণে রুশ সেনাকে (Russian Soldier) ঠেকাতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে জেলেনস্কির (Volodymyr Zelenskly) দেশ ইউক্রেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই সবচেয়ে বড় বিদ্রোহের মুখে পড়েছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর সেই বিদ্রোহ ঘোষণা করেছে ‘ভাড়াটে সৈনিক’ ওয়াগনার গোষ্ঠী। এই পরিস্থিতিতে কার্যত বোমা ফাটালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি তিনি দাবি করেছেন, ইউক্রেন সদ্য ২১ হাজার ওয়াগনার সৈনিককে হত্যা করেছে। আরও ৮০ হাজারকে খুব তাড়াতাড়ি নিকেশ করার পরিকল্পনা রয়েছে। এদিকে ওয়াগনার প্রধান প্রিগোজিনের বিদ্রোহ ঘোষণার সপ্তাহখানেক পরেই এই পরিসংখ্যান প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জেলেনস্কি বলেন, আসলে দাগি আসামীদের জেল থেকে মুক্তি দিয়ে ওয়াগনার বাহিনীতে পাঠানো হয়েছিল। রুশ সেনার মদতেই এই বাহিনী বেড়ে উঠেছে। তবে যুদ্ধের সময় যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে ওয়াগনার। তারপরেই হতাহতের সংখ্যা প্রকাশ করেন জেলেনস্কি। পাশাপাশি ওয়াগনার সৈনিকদের বিষয়ে জেলেনস্কি বলেন, ওদের বেশিরভাগই দোষী, যাদের হারানোর কিছুই ছিল না। তিনি বলেন, ইতিমধ্যেই ২১ হাজার ওয়াগনার সৈন্য ইউক্রেনের সেনার হাতে মারা গিয়েছেন। এই সৈনিকদের রাশিয়ানদের দ্বারা ‘উদ্বুদ্ধ’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও জানিয়েছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ, যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার শক্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আর তা ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য উপকারী হতে পারে। এছাড়াও পুতিনের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, গোটা বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়।

 

 

 

 

spot_img

Related articles

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল...

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...