Saturday, March 28, 2026

রবির সকালে রবিমামার তেজ থেকে শীঘ্রই মিলবে মুক্তি! বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ

Date:

Share post:

সকাল থেকেই চড়া রোদ।তার সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি। রবির সকাল থেকেই রবিমামার তেজে ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। এই আবহে বৃষ্টির খবর দিল আলিপুর। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। যার জেরে পার্বত্য এলাকায় ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। যদিও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না।

আরও পড়ুন:বিতর্কের মাঝেই গীতালদহে জখ*ম তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

আজ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আংশিক মেঘলা থাকবে আকাশ।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায়। সোমবার থেকে উত্তরবঙ্গের লোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশকিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...