Monday, April 6, 2026

আইএসএফের ৮২জন প্রার্থী ভোটে লড়তে পারবেন না, বিচারপতি সিনহার রায় খারিজ ডিভিশন বেঞ্চে

Date:

Share post:

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত আইএসএফ শিবির। একদিকে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ, যার জেরে যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ভাঙড়ের এই বিধায়ক, অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল আইএসএফের ৮২জন প্রার্থী ভোটে লড়াই করতে পারবেন না। আর এই জোড়া ধাক্কাতেই বেসামাল হয়ে পড়েছে আইএসএফ ।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়-২ ব্লকের ৮২ জন আইএসএফ প্রার্থী। তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছিল কমিশন। সেই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, নির্বাচন কমিশনকে ওই ৮২ জন প্রার্থীর মনোনয়ন খতিয়ে দেখতে হবে। সব ঠিক থাকলে এই ৮২ জনকে ভোটে লড়তে দেওয়ার সুযোগ দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় হাইকোর্টেরই সিঙ্গল বেঞ্চের রায়।
যার ফলে ভাঙড়ের ওই ৮২জন প্রার্থী চলতি পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের মুখে আদালতের এই রায় নিঃসন্দেহে আইএসএফের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। কেননা ভাঙড়ের ২টি ব্লকের ২টি পঞ্চায়েত সমিতি এবং ১৯টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করা হয়ে উঠেছিল আইএসএফের কাছে প্রেস্টিজ ইস্যু। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লক্ষ্যেই তাঁরা পৌঁছাতে পারছে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...