Thursday, June 11, 2026

খুঁটি পুজোর মধ্যে দিয়ে দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এরিয়া কমিটির দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি

Date:

Share post:

রথের রশিতে টান মানেই ঢাকে পড়ল কাঠি। শুরু বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের আয়োজন। আর এই পুজোকে ঘিরে নানান চিন্তাভাবনা। চিরাচরিত প্রথার পাশাপাশি থিম পুজো বাঙালির দুর্গাপুজোতে এক অন্য মাত্রা যুক্ত করে আসছে বহুদিন ধরেই। এরকমই এক থিম পুজোর আয়োজন করেছে দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এরিয়ার পুজো। এবারে তাদের থিম ” অন্তরালে ” , আর আড়ালে নয় , এবার প্রকাশ্যে ।

  
আরও পড়ুন:বলিউডের টুকলি করছে হলিউড, বাদ গেল না ‘চারুলতা’ও!

দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এরিয়ার পুজো শুরু হয়েছিল ৭৫ বছর আগে। তারপর থেকে প্রতিবছর নিয়ম মেনে রথের শুভদিনে করা হয় পুজোর আয়োজন। পাড়া কমিটি তো রয়েছে সঙ্গে এক একান্নবর্তী পরিবার মিলে আয়োজিত হয় ডোমেস্টিক এরিয়ার এই পুজো। খুঁটি পুজোর দিনেই মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।পুজোর দায়িত্বে থাকা কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম ভৌমিক এদিন ছোটবেলার স্মৃতিচারণা করে বলেন, খুঁটিপুজোর দিন থেকেই পাড়ায় পুজো পুজো গন্ধ চলে আসে। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অয়ন চক্রবর্তী বলেন,দীর্ঘদিন ধরে সকলকে সঙ্গে নিয়ে হয়ে আসছে এই পুজো। এবারের পুজো হবে প্রবীণদেরকে উৎসর্গ করে।



৭৫তম বছরে একটু ব্যতিক্রমী থিমকেই বেছে নিয়েছেন দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো ও কালীপুজো কমিটি। “অন্তরাল”-ভাবনের মধ্যে দিয়ে জীবনে চলার পথে যাদের সাহায্য ছাড়া কাজ করা কঠিন, বলা ভালো চলা যায় না, সেই ধরণের আড়ালে থাকা মাধ্যমগুলোকে এবার প্রকাশ্যে আনার চিন্তাভাবনা থেকেই এই বিষয় তুলে ধরা হবে বলে জানান পুজোর সৃজনে থাকা দীর্ঘদিনের জনপ্রিয় শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। এবারের পুজোয় আলোর দায়িত্বে রয়েছেন শিল্পী দীনেশ পোদ্দার , প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন শিল্পী পরিমল পাল এবং গোটা বিষয়টিকে আবহের মাধ্যমে তুলে ধরবেন ঝর্না ভট্টাচার্য্য এবং গৌতম ব্রহ্ম।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...