Friday, June 26, 2026

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

Date:

Share post:

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার এই আইন আনতে তাঁরা সব দলের কথাও শুনবেন। তাই বিল পাঠানো হয়েছে সংসদীয় যৌথ কমিটিতে (JPC)। আদতে দুর্নীতিগ্রস্তদের দিয়েই যে বিজেপিটা ভরিয়েছেন মোদি-শাহ, আইন পেশ করতেই ঝুলি থেকে সেই বিড়াল বেরিয়ে পড়েছে। তাই সাত তাড়াতাড়ি পাঠিয়েছেন জেপিসিতে। বিজেপির দুর্নীতির সংসারের কারণেই যে বিল পেশ একটা নাটক, আর কোনওদিনই বিজেপি এই বিল পাস করতে পারবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

গোদি মিডিয়ার সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেন, স্বচ্ছতা তুলে ধরতেই প্রধানমন্ত্রীর পদকে ১৩০ তম সংবিধান সংশোধনীর অন্তর্ভুক্ত করেছেন। মন্ত্রীরা জেলে গেলে (arrest) পদ যেমন যাবে, তেমনই দুর্নীতিমুক্ত প্রমাণেই ফের পদে আসীন হতে পারবেন। তার যুক্তি হিসাবে শাহ তুলে ধরেন, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী (Chief Minister), এমনকি প্রধানমন্ত্রীর (Prime Minister) পদত্যাগে বা পদ খোয়ানোয় মন্ত্রিসভা ভেঙে যায় না। জেলমুক্তির পরে ফের পুরোনো পদে তিনি শপথ নিতে পারেন।

তবে এই জেল যাত্রা কথাতে গোড়াতেই যে গলদ, তা চোখে আঙুল দিয়ে ফের একবার দেখিয়ে দিল বাংলার শাসকদল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, অপরাধমুক্ত রাজনীতির বিল নিয়ে এত কথা বলছেন কেন অমিত শাহ? ওই বিল জীবনে কার্যকর হবে না, শুধু নাটক।

তার কারণ হিসাবে তিনি তুলে ধরেন, যদি অপরাধমুক্ত রাজনীতি নিয়ে আদৌ কোনো সদিচ্ছা থাকে, তাহলে নীতিগতভাবে, অন্য দলে থাকাকালীন যে সব নেতার বিরুদ্ধে মামলা, অভিযোগ; বিজেপি (BJP) যাদের গ্রেফতার (arrest) দাবি করেছিল, পরে তাদেরই দলে নিয়ে তদন্ত এড়িয়েছে; আগে বিজেপি থেকে তাঁদের বহিষ্কার করুন আপনারা। তারপর নীতিকথা শেখাতে আসবেন।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

আদতে অপরাধীতে ভরা বিজেপির (BJP) মুখোশ খুলে তিনি আরও দাবি করেন, জেল থেকে মন্ত্রিত্ব চালানো যায় না- ডায়লগ দিচ্ছেন? আপনারা তাদের বিজেপিতে নিয়ে জেল এড়িয়ে মন্ত্রিত্ব চালানোর পথ করে দেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...