Monday, April 6, 2026

পঞ্চায়েতে একাধিক দফা ভোটের দাবিতে এবার কলকাতা হাইকোর্টে অধীর

Date:

Share post:

পঞ্চায়েতে একাধিক দফা ভোটের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অধীররঞ্জন চৌধুরী। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের বক্তব্য, ভোটকে কেন্দ্র করে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তির ঘটনা ঘটছে। গুলি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই অপর্যাপ্ত এই বাহিনী দিয়ে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক।

ভোটে দফা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতে যাবেন তা আগেই জানিয়েছিলেন কংগ্রেস দলনেতা। অধীর চৌধুরী বলেন, এক দফায় এই রাজ্যে কখনও অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে প্রচার পর্যন্ত নিত্যদিন অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এরইমধ্যে, বোমা উদ্ধার যেমন হচ্ছে, সামনে আসছে মৃত্যুর খবরও। ভোটারদের প্রাণহানি আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে একাধিক দফায় ভোটের আর্জি জানানো হয়েছে।

অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলিতে বিরোধী দলের কর্মীরা নিত্যদিন আহত হচ্ছেন। ফলে ভোটের দিন শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব কি না প্রশ্ন তুলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস দলনেতা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...