Friday, June 26, 2026

নির্বাসন কাটিয়ে ফিরছেন দীপা, এশিয়ান গেমসের ট্রায়ালে নামবেন তিনি

Date:

Share post:

নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসের ট্রায়ালে ফিরছেন দীপা কর্মকার। গত ২১ মাস ধরে নির্বাসনে ছিলেন তিনি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তার ওপর নেমে আসে নির্বাসনের খাড়া। অবশেষে সেই নির্বাসন শেষ হতে চলেছে ১০ জুলাই। তাই ১১ জুলাই থেকে হতে চলা এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেবেন তিনি।

এই নিয়ে এক সর্বভারতী সংবাদসংস্থাকে দীপা বলেন,” এটা নিশ্চিত যে আমি ট্রায়ালে অংশ নেব। আমি গত কয়েক মাস ধরে আগরতলায় প্রশিক্ষণ নিচ্ছি‌।” দীপার কোচ বিশ্বেশর নন্দী বলেন, “ও গত দুই তিন মাস ধরে নিজেকে তৈরি করছে। দীপার কাছে এখন প্রথম লক্ষ্য হল ট্রায়ালে ভালো করা।”

২০১৭ সালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লাগে দীপার। অস্ত্রোপচার করতে হয় তাঁকে।এরপর বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেনি দীপা। তবে এরই মধ‍্যে নেমে আসে নির্বাসনের খাড়া। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে নির্বাসিত করা হয় তাঁকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপাকে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি দ্বারা ব্যান করা হয়। ২০২১ সালের ১১ অক্টোবরের একটি ডোপিং পরীক্ষায় দীপার শরীরে নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়। অবশেষে সব সমস্যা কাটিয়ে ফের নিজের চেনা ছন্দে ফিরতে চলেছেন দীপা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...