Tuesday, June 9, 2026

এনসিপিতে সংকটের জের! পিছিয়ে গেল বেঙ্গালুরুর বিরোধী বৈঠক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের(Loksava Election) আগে শরদ পাওয়ারকে(Sharad Pawar) জোর ধাক্কা দিয়ে ৮ বিধায়ক সহ এনডিএ-তে(NDA) যোগ দিয়েছেন অজিত পাওয়ার। শপথ নিয়েছেন মহারাষ্ট্রের(Maharastra) উপমুখ্যমন্ত্রী হিসেবে। এই পরিস্থিতিতে টালমাটাল মহারাষ্ট্র রাজনীতি। আগামী ১৪ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলিকে(Oppositions) নিয়ে দ্বিতীয় বৈঠকের দিন ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার। তবে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হল। বিরোধী শিবিরের তরফে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশন এবং তার পরপর বিহার, কর্ণাটকের বিধানসভা অধিবেশনের কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হল। বাদল অধিবেশন শেষ হওয়ার পর বৈঠকের দিন ঠিক করা হবে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এনসিপি-তে সংকটের জেরে এলোমেলো হয়ে গিয়েছে বিরোধী সমীকরণ। যার জেরেই পিছিয়ে দেওয়া হয়েছে এই বৈঠক।

প্রসঙ্গত, আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন, যা শেষ হবে ১১ অগাস্ট। জানা যাচ্ছে তারপরই বিরোধী জোটের বৈঠকের দিনক্ষণ স্থির হবে। এদিকে বঙ্গে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৮ জুলাই, যার ফল প্রকাশ হবে ১১ জুলাই। এরপর অন্যান্য রাজ্যেও নানা স্তরের নির্বাচন রয়েছে। তার উপর বাদল অধিবেশন শেষের পর বিভিন্ন রাজ্যে বিধানসভা অধিবেশনও রয়েছে। সবমিলিয়ে আগামী কিছুটা সময় নানা কাজে ব্যস্ত থাকবে বিরোধী দলগুলি। তাই বিরোধী বৈঠক আগস্টের শেষভাগে হতে পারে। সেই বৈঠকে কারা উপস্থিত হবেন, সেদিকেও নজর থাকবে।

এদিকে সংসদের অধিবেশনে আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত কেন্দ্রের অর্ডিন্যান্স (Ordinance) পেশ হওয়ার সম্ভাবনা। আর তাতে আপ অর্থাৎ কেজরিওয়ালের দলের পাশে কোন কোন বিরোধী দল দাঁড়ায়, তা দেখে বিরোধী ঐক্যের একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে। পাটনার বিরোধী বৈঠকে কংগ্রেসের সঙ্গে আপের সংঘাত শুরু হয়েছিল এর মাঝে পাওয়ার শিবির ভাঙার পর বিরোধীদের সমীকরণে বদল আসবে। সেই সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী বৈঠকের বিষয়ে ভাবনা চিন্তা করবে বিরোধী শিবির।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...