Monday, April 6, 2026

নিঃশব্দে চলে গেলেন ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন

Date:

Share post:

চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা হরিশ মাগোন। বয়স হয়েছিল ৭৬ বছর। ‘গোলমাল’, ‘নমক হালাল’, ‘চুপকে চুপকে’, ‘শাহেনশা’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছিলেন হরিশ। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশনের তরফে তাঁর মৃত্যুর খবর টুইট করে জানানো হয় ।গত শনিবার, ১লা জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃত্যুর কারণ অজানা।

আরও পড়ুনঃবলিউডের টুকলি করছে হলিউড, বাদ গেল না ‘চারুলতা’ও!

মুম্বইয়েই জন্ম হরিশ মাগোনের। পুণের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করার পর বলিউডে কেরিয়ার শুরু করেন তিনি। আট ও নয়ের দশকের বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন হরিশ মাগোন। ‘গোলমাল’, ‘চুপকে চুপকে’র পাশাপাশি ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘নমক হালাল’, ‘শাহেনশা’র মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
শেষ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘উফ ইয়ে মহব্বত’ সিনেমায় দেখা গিয়েছিল হরিশ মাগোনকে। শোনা যায়, তারপরই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। জুহুতে ‘হরিশ মাগোন অ্যাক্টিং ইনস্টিটিউট’ খুলেছিলেন তিনি। সেখানেই অভিনয় শেখাচ্ছিলেন।

অভিনয় কেরিয়ারে ইতি টানার পর লাইমলাইট থেকে দূরেই ছিলেন তিনি। এদিন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশনের তরফে তাঁর মৃত্যুর খবর টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘হরিশ মাগোনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮৮ সাল থেকে উনি আমাদের সদস্য ছিলেন’।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...