Monday, April 6, 2026

ভুল ভাঙতেই চন্দ্রকোনায় তৃণমূলে যোগ আইএসএফ-সিপিএমের ৬ প্রার্থীর

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে গতকাল, শেষ রবিবার সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ ছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকে। রাজনৈতিক সংঘর্ষে চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গোটা ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধ হয়ে য়ায় দোকানপাট। কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। আর সন্ধ্যা নামতেই বদলে গেল পরিবেশ। আইএসএফ এবং সিপিএমের ৬ প্রার্থী-সহ শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে।

আরও পড়ুন:প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বো.মা, গুরুতর আ.হত ৩, কাঠগড়ায় কংগ্রেস

কৃষ্ণপুরে ভগবন্তপুর-১ নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির হাত ধরে আইএসএফ ও সিপিএমের ৬ প্রার্থী সহ দুই দলের প্রায় শ’খানেক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদানকারী আইএসএফ প্রার্থী নাজিরা বিবি বলেন, “একটা সময়ে আমরা তৃণমূলই করতাম। ভুল বুঝে অন্য দলের প্রার্থী হয়েছিলাম। তাই ফের তৃণমূলে ফিরে এসেছি।” সিপিএম প্রার্থী সাকিলা খাতুন বলেন, “দিদির উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দিয়েছি। অনেকে মাথা খেয়েছিল। তাই ভয়ে সিপিএমের প্রার্থী হয়েছিলাম। এখন কোনও ভয় নেই। সবাই পাশে রয়েছে।”

যোগদানকারীদের মধ্যে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের একজন ও পঞ্চায়েত সমিতির ৫ প্রার্থী। ফলে আইএসএফ ও সিপিএম থেকে আসা প্রার্থীরা তৃণমূলে যোগদানের ফলে কৃষ্ণপুরের নির্বাচন বিরোধীশূন্য হয়ে পড়ল।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...