Friday, April 3, 2026

উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অতিসক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। রাজ্যপাল নয়, বরং তিনি বিজেপি ক্যাডারের মতো আচরণ করছেন। সরকার বিরোধী কথাবার্তা বলে বিরোধীদের অক্সিজেন দিচ্ছেন রাজ্যপাল। এদিক-ওদিক ছোটাছুটি করছেন। থামার কোনও লক্ষ্যণ নেই।

আজ, সোমবার সকালে উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছান রাজ্যপাল সিবভি আনন্দ বোস। পদাতিক এক্সপ্রেসে কলকাতা আসেন তিনি। শিয়ালদহ স্টেশনে পৌঁছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এরপরে শিয়ালদহ থেকে সরাসরি তাঁর কনভয় বেরিয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উদ্দেশ্যে। জানা গিয়েছে, নিজেকে “নিরপেক্ষ” প্রমাণ করতে বাসন্তীতে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাবেন তিনি। প্রসঙ্গত, বাসন্তীতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মাথায় গুলি লাগে ওই নেতার।

উল্লেখ্য, এর আগেই রাজ্যপাল জানিয়েছিলেন যে তিনি “গ্রাউন্ড জিরো” রাজ্যপাল। আর তাই যেখানেই অশান্তির খবর পাবেন সেখানেই ছুটে যাবেন। কোচবিহারের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। এরপরে এখন গিয়েছেন বাসন্তী। জানা গিয়েছে এরপরে তিনি মুর্শিদাবাদেও যেতে পারেন আনন্দ বোস।

আরও পড়ুন:ফাটলের পর এবার ৬ ফুট বড় গর্ত যোশিমঠে!বিপর্য.য়ের আশ.ঙ্কায় তীর্থযাত্রীরা

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...