Friday, April 3, 2026

এবার রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেধে দিলেন রাজ্যপাল

Date:

Share post:

এবার রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেধে দিলেন সিভি আনন্দ বোস।তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু ভোট করানো। হিংসার দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে। ৪৮ ঘণ্টা আমি অপেক্ষা করব। কী ব্যবস্থা নেওয়া হয় দেখব। যা ব্যবস্থা নেওয়া হবে তার রিপোর্ট কার্ড মানুষ দেবে।

সোমবার সকালেই কোচবিহার থেকে কলকাতা পৌঁছে রাজভবন যাননি রাজ্যপাল৷পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ পৌঁছে সোজা চলে যান দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে খুন হয়েছেন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। রবিবার কোচবিহার থেকে ফেরার পথে পদাতিক এক্সপ্রেসেই ফোনে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। যে অঞ্চলে জিয়ারুল খুন হয়েছেন সোমবার সেই এলাকায় পরিদর্শন করার পাশাপাশি এলাকার গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তিনি।

গ্রামবাসীর সঙ্গে কথা বলার পরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে না গেলেও পরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের ক্যানিংয়ে ডেকে পাঠান রাজ্যপাল।পাশাপাশি, ৪০ হাজার টাকা আর্থিক সাহায্যও জিয়ারুলের পরিবারের হাতে তুলে দেন। তারপরেই প্রাক পঞ্চায়েত হিংসা প্রসঙ্গে সরব হন তিনি৷

এদিন রাজ্যপাল কড়া ভাষায় বলেন,  মানুষের রক্তে রাজনৈতিক হোলি দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় কথা নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই বড় বিষয়। হিংসার দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত।” আইনশৃঙ্খলা নিয়ে কড়া মন্তব্য করার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উষ্মাপ্রকাশ করেন তিনি৷ বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের উচিত সুষ্ঠু ও অবাধ ভোট করানো।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...