Wednesday, June 3, 2026

মাসের শুরুতেই ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের

Date:

Share post:

বাজারে সব্জি থেকে নিত্যপ্রয়োজনীর দ্রব্যের দাম অগ্নিমূল্য। লাগামহীন ভাবে বেড়েই চলেছে জিনিসের দাম। যা সামলাতে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তর। এই পরিস্থিতিতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে মঙ্গলবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়। যদিও ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

আরও পড়ুন:মা অ.সুস্থ, আজ পঞ্চায়েত ভোটের প্রচারে যাচ্ছেন না সায়নী

এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি মাপের হোটেল মালিকরা। বিশেষ করে ছোট রেস্টুরেন্ট চালানো সাধারণ দোকানিরা নিতান্তই অখুশি। তাঁদের আশঙ্কা পরপর এবার দাম বাড়ানো হবে না তো? যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে প্রভাব সরাসরি গৃহস্থের উপর পড়ে না। কারণ, এই সিলিন্ডার রেস্তোরাঁ কিংবা হোটেলে ব্যবহার করা হয়। তবে ১৯ কেজির এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেলে খাওয়াদাওয়ার খবর বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বভাবতই পকেটে টান পড়বে মধ্যবিত্তর।
প্রসঙ্গত, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। গত মার্চ মাস থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে খরচ হয় ১১০৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ে ১১২৯ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে খরচ হয় ১১১৮.৫০ টাকা।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...