Wednesday, June 24, 2026

জামিন পেতে মরিয়া পার্থ এবার ইডি-র প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ

Date:

Share post:

জামিন পেতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ইডি-র প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ হলেন তিনি। ইডি-র প্রাক্তন আইনজীবী আর সামসুদ্দিন ইতিমধ্যেই পার্থর জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করেছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, ২০১৪-২০১৮ সালে ইডি-র আইনজীবী ছিলেন সামসুদ্দিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন তিনি। সেই সূত্রে ইডি-র তদন্তের ধরন সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়।

চার বছর ধরে আইনজীবী সামসুদ্দিন ইডি-র আইনজীবী হিসাবে কাজ করেছেন। একাধিক অভিযুক্তের জামিন আটকেছেন। দীর্ঘদিন তিনি ইডি-র সঙ্গে যুক্ত।এর আগে দেখা গিয়েছে জামিন চেয়ে রীতিমতো বিচারকের সামনে কেঁদে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আমাকে জামিন দিন। আমার শরীর আর দিচ্ছে না।” তবে বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে সওয়াল করা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরোটাই সুপরিকল্পিত। আর তাঁর মাথায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী স্বয়ং।

আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে। গত বছর ২৩ জুলাই নাকতলার বাড়িতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ। তারপর থেকেই তিনি বাড়ি ফিরতে সচেষ্ট। কিন্তু জামিন কি মিলবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...