ফিরছে ফেড কাপ, আইলিগে নতুন পাঁচটি দল, জানাল AIFF

Date:

Share post:

ফিরছে ফেডারেশন কাপ। দীর্ঘ ছ’বছর পর ফিরছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। সোমবার এমনটাই সিদ্ধান্ত হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে। এছাড়াও আইলিগেও নয়া পাঁচটি দলের সংযুক্তির কথা ঘোষণা করা হয়েছে এই বৈঠকে।

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “এই বৈঠক এমন একটা দিনে হচ্ছে যখন ভারতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রস্তুতিতে ব্যস্ত। যা প্রমাণ করছে আমরা ঠিক দিশাতেই এগোচ্ছি। আমরা ফিফা র‍্যাঙ্কিং-এ প্রথম ১০০টি দেশের মধ্যে চলে এসেছি। এই বৈঠক এবং এখানে হওয়া সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের উন্নতির পরিচায়ক।”

এআইএফএফের সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরন এই বৈঠক নিয়ে বলেন, “আইলিগে পাঁচটি নয়া দলকে সংযুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এআইএফএফের নয়া ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে এম সত্যনারায়ণকে। সত্যনারায়ণকে শুভেচ্ছা জানাচ্ছি নয়া ডেপুটি সেক্রেটারি জেনারেল হওয়ার জন্য। এর ফলে এআইএফএফের শক্তি বৃদ্ধি হয়েছে। সেক্রেটারিয়েট সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে উন্নতি হবে।”

আই লিগে খেলতে একাধিক সংস্থা দরপত্র জমা দিয়েছিল। সোমবার কর্মসমিতির বৈঠকের পরে জানানো হয় বারাণসী, পাঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি ও হরিয়ানা থেকে আইলিগে খেলতে দেখা যাবে নতুন দলগুলিকে।

আরও পড়ুন:আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত, কুয়েতকে হারিয়ে ট্রফি জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

 

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...