Wednesday, June 24, 2026

আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত, কুয়েতকে হারিয়ে ট্রফি জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ কুয়েত। কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সন্দেশ ঝিঙ্গান। সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশের আত্মবিশ্বাসী মন্তব্য, “আমাদের পুরো ফোকাস ফাইনালে। কুয়েত খুব ভাল দল। ওদের কোচও অভিজ্ঞ। তবে আমাদের এই দলটা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস, কাল আমরাই জিতব।”

জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও সন্দেশ কিন্তু প্রতিপক্ষ শিবিরকে সমীহ করছেন। তিনি বলেন, “ফিফা র‍্যাঙ্কিং (১৪১) দেখে কুয়েতের শক্তি আন্দাজ করাটা বোকামি হবে। সবাই জানে, এটা ওদের সঠিক মূল্যায়ণ নয়। আপনি যদি ওদের ১০ সেকেন্ডও ছাড় দেন, গোল করে দেবে।” গ্রুপের ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারত। যদিও সন্দেশ বলছেন,”এটা ফাইনাল। আলাদা ম্যাচ। আমরা নিজেদের সেরাটাই দেব।”

সাফ ফুটবলে বরাবরই দাপট দেখিয়েছে ভারত। পরিসংখ্যান বলছে, ২০০৫ সালের পর দেশের মাটিতে আয়োজিত কোনও সাফ ফাইনালে হারেননি সুনীল ছেত্রীরা। এদিকে, সেমিফাইনালের মতো ফাইনালেও ডাগআউটে কোচকে পাচ্ছেন না সুনীলরা। ইগর স্টিম‍্যাচ অবশ্য বলেই রেখেছেন, “আমি ডাগআউটে না থাকলে কী হবে। মাঠে তো আমার পরিকল্পনা থাকবে।” ভারতের সহকারী কোচ মহেশ গাউলি ফুটবলার হিসেবে দু’বার সাফ কাপ জিতেছেন। তিনি বলেন, “এবারের ফাইনাল অনেক বেশি কঠিন। কুয়েত দারুণ শক্তিশালী দল। এর আগে আমরা শুধুই সাফ দেশগুলোর বিরুদ্ধে খেলেছি। কাল জিতলে এই জয় আলাদা মাত্রা পাবে।”

আরও পড়ুন:আজ মার্টিনেজের সামনে মোহনবাগান অলস্টারে খেলবেন কারা? রইল তালিকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...