Monday, April 6, 2026

মহারাষ্ট্রে মারা.ত্মক দু.র্ঘটনা, ধাবায় ট্রাক ঢুকে মৃ.ত ১৫

Date:

Share post:

মঙ্গলের সকালে অমঙ্গল, নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল ট্রাক (Truck) । মহারাষ্ট্রের মুম্বই আগ্রা মহাসড়কে (On the Mumbai Agra highway) এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর, জখম অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাক প্রবল গতিতে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারে থাকা এক ধাবায় ধাক্কা মারে। সকালে সেখানে অনেকেই খাওয়া দাওয়া করছিলেন। সেই সময় ট্রাক ধাক্কা মারায় ঘটনাস্থলেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আরও ২০ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ধাবার আশেপাশে থাকা লোকেরা বলছেন, প্রথমে চারটি গাড়িকে ধাক্কা মারে ওই ট্রাক। তারপর সোজা ধাবার ভেতরে ঢুকে যায়। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাকটি মধ্য প্রদেশ থেকে ধুলের দিকে যাচ্ছিল। ব্রেক ফেল হওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...