Friday, June 26, 2026

উত্তরপ্রদেশের নামী শোরুমে অগ্নি.কাণ্ডের ঘটনায় ঝল.সে মৃ.ত ৪

Date:

Share post:

উত্তরপ্রদেশে বৈদ্যুতিন যন্ত্রপাতির এক নামী শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:মহারাষ্ট্রে মারা.ত্মক দু.র্ঘটনা, ধাবায় ট্রাক ঢুকে মৃ.ত ১৫

সোমবার ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সিপ্‌রি বাজার এলাকার। ওই এলাকায় তিনতলা একটি ভবনে বৈদ্যুতিন যন্ত্রপাতির শো-রুম রয়েছে। পাশেই রয়েছে একটি খেলার সরঞ্জামের দোকানও। শো-রুমে আগুন লাগার পর আগুনের লেলিহান শিখা গ্রাস করে পরের দোকানটিতেও।

হঠাৎ আগুনের কারণে শো-রুমের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানো এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। টানা ১০ ঘণ্টার চেষ্টায় সিপ‌্‌রি বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...