Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর হাঁটুতে অ.স্ত্রোপচারের সম্ভাবনা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে (Panchayet Election) প্রচার পর্বে কপ্টার বিভ্রাটের পর ফের বাঁ-পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। অসমর্থিত সূত্রে খবর, আহ*ত মুখ্যমন্ত্রীর হাঁটুতে চলতি সপ্তাহেই অস্ত্রোপচারের (Knee Surgery)সম্ভাবনা আছে।

মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রতিদিন তাঁর থেরাপি চলছে। তবে চিকিৎসকদের পরামর্শে ছোটখাট একটি অপারেশন করাতে হবে তাঁকে। সেই অপারেশনের পর আরও ৮ থেকে ১০দিন তাঁকে বিশ্রামেই থাকতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে হাঁটুতে খুব লেগেছে। একটা মাইনর ওটি আছে। ৮-১০ দিন সময় লাগবে। তারপর বের হতে পারব।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। তবে একুশের মঞ্চে তিনি থাকবেন সেটা তৃণমূলের তরফে নিশ্চিত করা হয়েছে।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...