Saturday, June 20, 2026

‘মোদি’ পদবি মামলায় স্বস্তি রাহুল গান্ধীর, কী জানাল ঝাড়খণ্ড আদালত

Date:

Share post:

আপাতত স্বস্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মঙ্গলবার, ঝাড়খণ্ড হাই কোর্টের (Jharkhand High Court) শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটকের একটি সভায় ‘মোদি’ পদবির অবমাননা করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা হয়। আপাতত সেই মামলায় স্বস্তি প্রাক্তন কংগ্রেস সাংসদের। ১৬ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

এদিন ঝাড়খণ্ড আদালত জানিয়েছে, ”রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না।” আগামী শুনানি পর্যন্ত স্বস্তিতে রাহুল। তবে, মোদি পদবি নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জেরে দেশের একাধিক আদালতে মামলা দায়ের হয়েছে। খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ।

ঝাড়খণ্ড হাই কোর্টে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাঁচির আইনজীবী প্রদীপ মোদি। ২০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি। অভিযোগ, প্রত্যেক মোদি পদবি থাকা মানুষকেই এই মন্তব্যে অপমান করা হয়েছে। পাল্টা রাহুল গান্ধীর আবেদন ছিল, সশরীরে তাঁকে হাজিরা দিতে যেন না হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় এমপি-এমএলএ আদালত। তবে ঝাড়খণ্ড আদালতের রায়ে স্বস্তি রাহুলের।

 

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...