Tuesday, March 31, 2026

মুখ্যমন্ত্রীর উন্নয়নকেই হা.তিয়ার করে ভোটে জিততে চান কেষ্ট মণ্ডল

Date:

Share post:

হুগলি জেলায় এবার তৃণমূলের প্রার্থী কেষ্ট মণ্ডল। তৃণমূলের কেষ্ট মণ্ডলকে চেনেনা বাংলায় এমন মানুষ কম আছে। বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। ভোট এলেই তার নাম সব সময় খবরের শিরোনামে থাকতো। কখনো নকুলদানা,বা কখনো চড়াম চড়াম ঢাক বাজানোর মত কথা বলে খবরের শিরোনামে ছিলেন কেষ্ট মণ্ডল। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন জেলে। কিন্তু হুগলি জেলার রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৫২ নম্বর সংসদ থেকে তৃণমূলের প্রার্থী এবার কেষ্ট মণ্ডল। আর এই নামেই শোরগোল হুগলি জেলায়।

কিভাবে জেলে থেকেও হুগলি জেলায় ভোটে লড়ছেন কেষ্ট মণ্ডল সেই নিয়ে হয়তো প্রশ্ন অনেকের মনেই।কিন্তু এই কেষ্ট যে সেই কেষ্ট নয়। রঘুনাথপুর পঞ্চায়েত ভোটের প্রার্থী খুবই সাদামাটা এক টোটো চালক কেষ্ট মণ্ডল। সারাদিন টোটো চালিয়ে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালান। অবশ্য রাজনীতির ময়দানে নতুন নয়। ২০১৮ পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন। এবার আবার ভোটের প্রার্থী। আর প্রচারে ব্যস্ত হুগলি জেলার তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল। আর তার নামের সাথে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের নাম এক এই বিষয়ে জিজ্ঞেস করতেই লজ্জায় পড়ে যায় রঘুনাথপুরের কেষ্ট মন্ডল। তিনি বলেন কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। কোথায় অনুব্রত মণ্ডলের মত একজন নামি নেতা আর তিনি একজন সামান্য কর্মী। কিন্তু তার সাথে অনুব্রত মণ্ডলের নাম এক হওয়ায় খুবই ভালো লাগে যে একজন এতবড় নেতার সাথে তার নামের মিল রয়েছে। হয়তো আর কোথাও মিল নেই, কিন্তু নামের মিল এটা ভাবলেও ভালো লাগে।

তবে বীরভূমের কেষ্ট মণ্ডলের মত নকুলদনা বা চরাম চরাম এসব কথা বলে নয়, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেই পঞ্চায়েত ভোটের প্রচার সারছেন রঘুনাথপুর এলাকার তৃণমূল প্রার্থী কেষ্ট মন্ডল। আর জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কেষ্ট।

আরও পড়ুন- বাঁকুড়ায় কাঠ কুড়োতে গিয়ে বজ্রা.ঘাতে মৃ.ত ২, আহত ৩, পরিবারের পাশে তৃণমূল

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...