Monday, March 16, 2026

চো.টের কারণে প্রচারে যেতে পারছি না: মানুষের কাছে ক্ষমা চাইলেন মমতা

Date:

Share post:

উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ঝুঁকির মুখে পড়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(MamataBanerjee) হেলিকপ্টার। সেই সময় নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী(Chief minister)। ঘটনার সপ্তাহখানেক কেটে গেলেও এখনো পর্যন্ত সুস্থ হননি তিনি। হাঁটতে চলতে যথেষ্ট সমস্যা হচ্ছে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের(Panchayat election) প্রচারেও যেতে পারছেন না। মানুষের কাছে পৌঁছতে না পারার জন্য মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো বলেন, “পায়ে, কোমরে ব্যথা আছে। লিগামেন্ট ড্যামেজ হয়েছে। বাড়িতেই রোজ চার ঘণ্টা করে থেরাপি চলছে। এখনও হাঁটতে খানিকটা অসুবিধা হচ্ছে। তবে জীবনে তো কম মার খাইনি। নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।” একই সঙ্গে তিনি জানান, “এই চোট নিয়ে অনেকেই টিটকিরি করছেন। আমি বলব এটা ঠিক নয়। তবে আমার খারাপ লাগছে যে মানুষের কাছে পৌঁছতে পারলাম না। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলাম না। তার জন্য আমি ক্ষমা চাইছি।”

এছাড়া সেদিনের দুর্ঘটনার কথা স্মরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “অতদূর থেকে লাফ দিতে গিয়ে, মানে না লাফিয়ে উপায় ছিল না৷ তখন ঝড়-ঝঞ্ঝায় পরিস্থিতি এমন ছিল না৷ সেদিন লাফ দিতে গিয়ে, হাঁটুতে চোট পেয়েছি৷ ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে বলছেন, হাঁটুটা আঘাতপ্রাপ্ত হয়েছে. কোমরেও লেগেছে৷ ওরা আমাকে বলেছিল হাসপাতালে থেকে চিকিৎসা করাতে৷ কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ তার মানে সাত-আটদিন ট্রিটমেন্ট করিয়ে নেব ভাবলাম, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের উপর একটা ঝড় যায়৷ এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ তবু হাঁটু আর কোমরে লাগছে।”

এছাড়াও অভিশপ্ত সেই মুহূর্তের কথা তুলে ধরে মমতা বলেন, “সেদিন কোনও ফায়ার ব্রিগেড ছিল না, কিছুই ছিল না৷ চালকের বুদ্ধিতে আমরা বেঁচে গিয়েছি৷ আমাদের দেড় ঘণ্টা বসতে হয়েছিল৷ চা ওরা অফার করেছিল, সেই কারণেই আমরা চা খেয়েছিলাম৷ চালক বুদ্ধি করে ম্যাপে দেখেছিলেন, সামনে একটা এয়ারবেস আছে৷ সেটা দেখে উনি নামিয়েছিলেন কপ্টার৷ আমি শুনেছি, তিন মিনিট এটিসির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না৷ মাত্র তিরিশ সেকেন্ড এদিক-ওদিক হলেই কপ্টার ক্র্যাশ করে যেত৷”

আরও পড়ুন- উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলকেই তিন ভোট: বার্তা মমতার

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...