Saturday, April 4, 2026

আহ.ত শাহরুখ! মাত্রাতিরিক্ত রক্ত.পাতে বাড়ছে উ.দ্বেগ 

Date:

Share post:

বিদেশের মাটিতে পাঠান (Pathan) খানের অস্ত্রপচার, খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়ল অনুরাগীদের। বিটাউন সূত্রে খবর বিদেশে আগামী ছবির শুটিং করছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আচমকা আহত হন বলি বাদশা। তড়িঘড়ি লস অ্যাঞ্জেলেসের(Los Angeles) হাসপাতালে তাঁর অপারেশন (Operation) করা হয়। আপাতত তিনি সুস্থ আছেন।

বলি তারকারা ইদানিং কালে বডি ডাবল ব্যবহারের ইচ্ছে থেকে অনেকটাই সরে এসেছেন। বড় ঝুঁকির কিছু না থাকলে মারামারির দৃশ্যে নিজেরাই অভিনয় করতে পছন্দ করেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান (SRK)। ৫৭ তেও ভেল্কি দেখিয়েছেন ‘ পাঠান ‘ সিনেমায়। পরবর্তী ছবিও অ্যাকশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তার শুটিং চলাকালীন আমেরিকায় আহত হন এসআরকে(SRK)। নাকে চোট পান তিনি। রক্তক্ষরণের মাত্রা এত বেশী ছিল যে তা দেখে সেট থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকেরা অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর নাকে ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় কিং খানকে। আপাতত দেশে ফিরে নিজের মন্নতে (Mannat)আছেন শাহরুখ। আগামী কয়েকদিন ডাক্তারের পরামর্শ মেনে বিশ্রামে থাকতে হবে তাঁকে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...