Saturday, April 4, 2026

সুইস ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা! অনিলের পর তাঁর স্ত্রী টিনা আম্বানিকেও তলব ইডির

Date:

Share post:

বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার ইডির দফতরে শিল্পপতি শিল্পপতি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের পর এবার তাঁর স্ত্রী টিনা আম্বানিকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।

আরও পড়ুন:ফিরছে ফেড কাপ, আইলিগে নতুন পাঁচটি দল, জানাল AIFF

সোমবারই টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিল্পপতি অনিল আম্বানিকে। এবার তাঁর স্ত্রী টিনা আম্বানিও হাজিরা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। এই সপ্তাহের শেষে টিনাকে ইডি-র দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে মঙ্গলবারই ইডি-র দফতরে পৌঁছে যান টিনা।

উল্লেখ্য, সোমবার সকালেই মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দেন অনিল। সকাল ১০টা নাগাদ তিনি তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন। ঠিক কী অভিযোগ উঠেছে অনিল আম্বানির বিরুদ্ধে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ইয়েস ব্যাঙ্কের লোনের কিকব্যাগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছিল অনিল আম্বানিকে। এই মামলায় ইয়েস ব্যাঙ্কের কো ফাউন্ডার রানা কাপুর গ্রেফতার হন।

নতুন করে ইডি অনিল আম্বানিকে তলব করা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শুধু অনিল আম্বানি নয়, তাঁর স্ত্রী টিনা আম্বানিকেও কেন তলব করা হল? তাঁকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও এই বিষয়ে সঠিক কোনও তথ্য হাতে পৌঁছয়নি।

এর আগেও আয় সংক্রান্ত হিসাব নিয়ে বিপাকে পড়তে হয়েছে অনিল আম্বানিকে। আগে তাঁর বিরুদ্ধে ৪২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও এই মামলায় তাঁকে স্বস্তি দিয়েছিল বম্বে হাইকোর্ট।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...