Friday, April 3, 2026

আজ মার্টিনেজের সামনে মোহনবাগান অলস্টারে খেলবেন কারা? রইল তালিকা

Date:

Share post:

গতকাল বিকেলে শহরে পা রেখেছেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ সকাল দিয়ে একাধিক কর্মসূচি সোনার গ্লাভস জয়ী গোলরক্ষকের। দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব।
নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে,’মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা।

এছাড়াও মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। যার মধ্যে অন্যতম হল মোহনবাগান অলস্টার বনাম কলকাতা পুলিশ কমিশনার অল-স্টার ম্যাচের উদ্বোধন করবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবের তরফে ঘোষণা করা হয়েছে মোহনবাগান অলস্টার দল। মূলত মোহনবাগান ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলারই খেলবেন এই অলস্টার ম্যাচে। দলের কোচ মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়।

এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান অলস্টার দলের ফুটবলারদের নাম

হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মন্ডল, বাসুদেব মন্ডল, অমিত দাস, ডেনসন দেবদাস, সঞ্জয় মাঝি, অলোক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিত ঘোষ, হাবিবুর রেহমান মন্ডল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...