Thursday, June 11, 2026

ভোটের ৪ দিন আগে রাজ্যের বিরুদ্ধে শুভেন্দুর মামলা সরলো প্রধান বিচারপতির এজলাসে

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে রাজ্যের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির জন্য উঠলে, তা প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়। এই বিষয়ে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। তাই এটিকে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে পাঠান তিনি।

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণের ঠিক ৪ দিন আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানের নামে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, এমনই অভিযোগ নিয়ে মামলা করেছেন তিনি। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যে টাকা বিলির অভিযোগ উঠেছে, তা নিয়েও মামলা করেছেন শুভেন্দু। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি। নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয় হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতো বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।

বিরোধীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘দিদিকে বল’ কর্মসূচিতে যে ফোন নম্বর ব্যবহার করা হত, এবার মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সেই একই নম্বর ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল যে নম্বর ব্যবহার করছিল, সেটা এখন রাজ্যের নামে কেন ব্যবহার হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...