Friday, June 26, 2026

কালনায় আজ অভিষেক বন্দোপাধ্যায়ের পঞ্চায়েতের প্রচার!

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির বিপুল সাফল্যের পর এবার জনসংযোগে ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। পঞ্চায়েত প্রচারে(Panchayet Election Campaign) এক জেলা থেকে অন্য জেলায় কখনও রোড শো , আবার কখনও জনসভা করছেন অভিষেক (Abhishek Banerjee)। আজ কালনায় যাবেন তিনি। পূর্ব বর্ধমানের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে দুপুর ১ টায় তাঁর জনসভা । এরপর দুপুর দুটো নাগাদ হুগলির পান্ডুয়াতে রোড শো করবেন অভিষেক।

গত বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানে দারুণ ফল করে তৃণমূল কংগ্রেস। নবজোয়ার যাত্রা করতে এসে চার দিন পূর্ব বর্ধমান জেলায় সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে আরও একবার এখানকার মানুষের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন অভিষেক। এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুকের রোড শোতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। লাগাতার জনস্ফীতি প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কতটা আপন করে নিয়েছেন বাংলার মানুষ। নবজোয়ার কর্মসূচিতেও মানুষের আবেগের ভিড়ে বারবার থমকে গেছে অভিষেকের কনভয়, একই ছবি পঞ্চায়েত প্রচারেও। দিগন্ত বিস্তৃত জনসমুদ্রের মেলায় এক জেলার আরেক জেলাকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা, প্রত্যক্ষ করছেন বাংলার মানুষ। রাজনৈতিক বিশ্লেষকের একাংশ মনে করছেন প্রচারে বাড়তে থাকা ভিড় প্রমাণ করে দিচ্ছে যে মানুষের সমর্থন রয়েছে তৃণমূলের সঙ্গেই। এই আবহে আজ পূর্ব বর্ধমানে কোন বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে আছেন সবাই।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...