Tuesday, June 23, 2026

কোচবিহার-জলপাইগুড়িতে বেলাগাম স.ন্ত্রাস বিজেপির, আ.ক্রান্ত তৃণমূল প্রার্থীরা

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিরোধী সন্ত্রাস। কোথাও বিজেপি (BJP) তো কোথাও সিপিএম (CPIM), আবার কোথাও কংগ্রেস (Congress), আক্রমণ করছে তৃণমূলের (TMC) উপর। জলপাইগুড়ির ময়নাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির পায়ে হাঁসুয়ার কোপ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের।

তৃণমূল অঞ্চল সভাপতি আরফত হোসেনের পায়ে হাঁসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Maynaguri) ব্লকের সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে তৃণমূলের আরও এক কর্মীকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ। তাঁর নাম হিরেশ্বর রায়। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

অন্যদিকে, কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর উপর হামলার অভিযোগ। শীতলকুচির ২৮২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী তার্জিনা বিবির উপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ, বুধবার দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শীতলকুচি বড়মরিচা বাজারে সিতাই-মাথাভাঙ্গা সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

 

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...