Monday, February 23, 2026

চিকিৎসার মানোন্নয়নে উদ্যোগী রাজ্য, একাধিক হা.সপাতালে তৈরি হচ্ছে ক্রি.টিকাল কেয়ার ব্লক

Date:

Share post:

রাজ্যে আপদকালীন ও জরুরি চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে বেশ কয়েকটি মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে বিশেষ ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলা হাসপাতাল এবং আসানসোল জেলা হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত স্টেট হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি করা হবে।

মরণাপন্ন রোগীদের সুলভ মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই ব্লকে। অত্যাধুনিক মানের তৈরি করা হবে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক। যেখানে আইসিইউ, এইচডিইউ, নিউবর্ন ক্রিটিক্যাল কেয়ার, মেটারনিটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থাকবে। পাশাপাশি থাকবে সিটি স্ক্যানের সুবিধা যুক্ত রেডিওলজি বিভাগ। থাকবে অপারেশন থিয়েটারও ইতিমধ্যেই এগুলি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জেলা স্তরে আপদকালীন চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বিভিন্ন হাসপাতালে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এম আর আই, সিটি স্ক্যান সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে।

এর পাশাপাশি প্রতি জেলায় পিপিপি মডেলে এই ধরনের দুটি নার্সিং স্কুল খোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত স্কুল গুলি থেকে সাধারন নার্সিং ও ধাত্রী বিদ্যার কোর্স করানো হবে।প্রতিবছর কমবেশি ২৭০০ নার্সকে প্রশিক্ষণ দেওয়া যাবে। স্কুল গুলির সঙ্গে থাকবে কমপক্ষে ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল। পাশাপাশি রাজ্যে নতুন তৈরি যেসব সুপার স্পেশালিটি হাসপাতালের নিজস্ব নার্সিং প্রশিক্ষণ পরিকাঠামো নেই সেখানেও এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

আরও পড়ুন- ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোথায় কত মোতায়েন, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে জানাল কমিশন

spot_img

Related articles

আগামী ম্যাচে বদলের আভাস গম্ভীরের সহকারীর, কড়া সমালোচনা গাভাসকরের

গ্রুপ পর্বে চার ম্যাচ জেতায় গৌতম গম্ভীরের( Gautam Gambhir) টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেনি। কিন্ত সুপার আটের এক...

বিধানসভায় মুকুল রায়ের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন বিমান-অভিষেক-শোভনদেবদের, এলেন না শুভেন্দু

দল ছেড়েছেন। আবার দলে ফিরেছেন। শেষের দিকে একা হয়ে যান, দিন কাটে হাসপাতালের বেডে। তবে, তৃণমূল তাঁকে ভোলেনি।...

ট্রাম্পের আবাসনে ‘বন্দুক’ হাতে! সিক্রেট সার্ভিসের হাতে মৃত যুবক

আরও একবার হামলার মুখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী এবার সোজা...

বিশ্বমঞ্চে সম্মানিত মনিপুরের কাহিনী: হলিউডকে পিছনে ফেলে ‘বাফটা’ জয় ‘বুং’-এর

হিংসা বিধ্বস্ত মনিপুর। গোটা বিশ্বমঞ্চে সেই হিংসা ও তার মধ্যে শান্তির আশা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ওরা। তার সাফল্য...