Monday, March 23, 2026

আদালত চত্বরে গু.লি চালালেন আইনজীবী! তিস হাজারি কোর্ট চত্বরে চাঞ্চল্য

Date:

Share post:

প্রকাশ্যে আদালত চত্বরে চলল গুলি। তাও আবার চালালেন এক আইনজীবী। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে, তিস হাজারি কোর্টের (Tees Hazari Court) ঘটনায় দিল্লি (Delhi) উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) সাগর সিং কলসি জানান, বুধবার দুপুর দেড়টা নাগাদ তিস হাজারি কোর্টে আইনজীবীদের দু’টি গোষ্ঠীর মধ্যে বচসার জেরে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। সবজি মাণ্ডি থানার অন্তর্ভুক্ত ওই এলাকায় খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, গুলিকাণ্ডে কেউ আহত হননি বলে জানিয়েছেন ডিসিপি।

যে ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আইনজীবীর পোশাকে এক ব্যক্তি শূন্যে গুলি চালিয়েছেন। একজনকে পাথর ছুড়তেও দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলি চালিয়েছেন ওই আদালতেরই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা। চেম্বার এবং পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে মণীশের দীর্ঘদিনের বিবাদ। এদিন তা চরমে উঠলে মণীশ গুলি চালান বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মেনন। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে হলে জানান তিনি। তবে, একই সঙ্গে মেনন জানান, লাইসেন্স থাকলেও কোনও আইনজীবী আদালতে বা তার আশপাশে অস্ত্র ব্যবহার করতে পারেন না। একই সঙ্গে আদালতে কীভাবে আইনজীবী অস্ত্র নিয়ে যান, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ কী ব্যবস্থা নেয়- সেটাই দেখার।

 

 

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...