Friday, June 12, 2026

সিজিও কমপ্লেক্স নয়, গলসিতে ভোট প্রচারে সায়নী, বললেন ১১ তারিখের পর ডাকলেই যাবেন

Date:

Share post:

আজ, বুধবার সায়নী ঘোষ কি হাজিরা দেবেন ইডি দফতরে? রাজনৈতিক মহলে সেই চর্চাই চলছিল। কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতর নয়, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ সায়নী গলফ গ্রিনের বাড়ি থেকে বেরিয়ে কাকভোরেই রওনা দেন বর্ধমানের উদ্দেশে। পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার করেন। আগামিকালও একই কর্মসূচি রয়েছে যুব তৃণমূল সভানেত্রীর।

গলসি থেকে এদিন সায়নী ঘোষ বলেন, “ভোটের আর দুদিন বাকি। যুব সভানেত্রী হিসেবে আমার একটা দায়িত্ব থেকেই যায়। আমি সমস্ত নথি পাঠিয়েছি। ইডিকে বলা আছে, ভার্চুয়ালি যদি প্রয়োজন পরে আমি অবশ্যই সহযোগিতা করব। ১১ তারিখ অর্থাৎ ফল প্রকাশের যতবার ডাকা হবে সশরীরে হাজিরা দেব।”

এদিন সকালেই অবশ্য সায়নীর বিষয়টি স্পষ্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। “রহস্য” উন্মোচন করে কুণাল বলেন, “আমি যতটুকু জানি, আজ সায়নী ঘোষ ভোটের প্রচার করবেন বর্ধমানের গলসীর দিকে। তদন্তকারী সংস্থাকে সায়নী চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সামনে ভোট বলে তিনি যেতে পারছেন না। ভোটের পর যেদিনই ডাকা হবে, তিনি সেদিনই যাবেন। তদন্তে সহযোগিতা করবেন। তদন্তকারীরা যে সমস্ত নথি চেয়েছিলেন, সায়নী ৫৩০ পাতার তথ্য পাঠিয়ে দিয়েছেন। দলের প্রচার করতে তিনি রওনা হয়ে গিয়েছেন।”

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...