Friday, June 12, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স.হবাস, নওশাদের বিরুদ্ধে থানায় ধ.র্ষণের অভিযোগ তরুণীর

Date:

Share post:

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এক তরুণীর এমন চাঞ্চল্যকর দাবির ভিত্তিতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের। আজ, বুধবার দুপুরে নিউটাউন থানায় গিয়ে ওই তরুণী লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকি তাঁর সঙ্গে সহবাস করেছেন,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে।

এদিন নির্যাতিতা মহিলাকে নিউটাউন থানায় নিয়ে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি জানান, নির্যাতিতা মহিলা বিচার চেয়ে গোটা বিষয়টি তাঁদেরকে জানান। এরপর আইনের সাহায্য পেতে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সঙ্গেই নিউটাউন থানায় আসেন ওই তরুণী। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

অভিযোগকারিণী তাঁর বয়ানে জানিয়েছেন, তিনি নানা ধরনের সামাজিক কাজে যুক্ত, সেই সঙ্গে তিনি একটি রাজনৈতিক দলেরও সক্রিয় কর্মী। বছর দুয়েক আগে ফুরফুরা শরিফে তাঁর সঙ্গে নওশাদের পরিচয় হয়। ভদ্র ও অমায়িক ব্যবহার দিয়ে নওশাদ ধীরে ধীরে তাঁর বিশ্বাস ও ভরসা অর্জন করেন। তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু নওশাদের আসল চেহারাটা তিনি বুঝতে পারেননি।

তাঁর আরও অভিযোগ, বছর দেড়েক কাজের সূত্রে তিনি কলকাতায় আসেন। সে কথা বলার পর নওশাদ ওই মহিলাকে কলকাতার বউবাজার স্ট্রিটে তাঁর অফিসে আসতে বলেন। সেখানে যাওয়ার পর নওশাদের সঙ্গে তাঁর সাধারণ কথাবার্তা শুরু হয়। এরপর হঠাৎই নওশাদের কুৎসিত রূপ বেরিয়ে আসে। অভিযোগ, একা পেয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন আইএসএফ বিধায়ক। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেও নওশাদকে নিরস্ত করতে পারেননি। গোটা ঘটনা জানিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সুবিচারের পাশাপাশি নওশাদের কড়া শাস্তির দাবি করেছেন তিনি।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...