Thursday, June 25, 2026

আমেরিকায় এবার ক্যা.নসার আক্রান্ত কৃষ্ণাঙ্গ মহিলাকে মাটিতে ফেলে নিগ্র.হ পুলিশের

Date:

Share post:

ফের একবার জর্জ ফ্লয়েড স্মৃতি ফিরে এলো আমেরিকার(America) মাটিতে। ক্যানসার আক্রান্ত এক মহিলাকে মাটিতে ফেলে নিগ্রহ করল মার্কিন পুলিশ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। জানা যাচ্ছে ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার। ওই মহিলার মুখে গোলমরিচও স্প্রে করে অভিযুক্ত ওই মার্কিন পুলিশ(American Police)।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার এক ব্যক্তির হাতে হাতকড়া পরাচ্ছেন। এক মহিলাকে দেখা যাচ্ছে গোটা ঘটনাটি রেকর্ড করতে। এরপরই একজন পুলিশ তেড়ে যান মহিলার দিকে। দেখা যায় তাঁকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। পরে স্প্রে ব্যবহার করে মহিলার মুখে গোলমরিচ ছিটিয়েও দেওয়া হয়। মহিলাকে দেখা যায়, চেঁচিয়ে প্রতিবাদ করতে। অন্যদিকে হাতকড়া পরানো ব্যক্তিও চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে ওভাবে মেরো না।” মহিলা ক্যানসার আক্রান্ত বলেও দাবি করেন গ্রেফতার হওয়া ব্যক্তি। যাঁকে গ্রেফতার করা হয়েছিল তিনি কৃষ্ণাঙ্গ মহিলার স্বামী বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই ঘটনাটি গত ২৪ জুনের। যে পুলিশ অফিসারকে ভিডিওয় মহিলাকে নিগ্রহ করতে দেখা গিয়েছে, তিনি লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফের ডেপুটি। প্রশ্ন উঠেছে, পুলিশের ভিডিও তোলা যেখানে বেআইনি নয়, সেখানে কেন ওই মহিলার সঙ্গে এমন আচরণ করা হল। ভিডিওয় আরেক মহিলাকে চিৎকার করতে দেখা গিয়েছে। এটা পরিষ্কার নয়, জর্জ ফ্লয়েডের মতো এক্ষেত্রেও অভিযুক্ত অফিসার কৃষ্ণাঙ্গ মহিলার গলা হাঁটু দিয়ে চেপে দিয়েছিলেন কিনা। তবে ওই মহিলার দাবি, তিনি শুনতে পেয়েছিলেন “শ্বাস নিতে পারছি না” বলে চিৎকার করছিলেন আক্রান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত দুই আধিকারিককেই ফিল্ড ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...