Sunday, June 7, 2026

সাতসকালে মুর্শিদাবাদের বেলডাঙায় মৃ*তদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ফের মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার মহেশপুর গ্রামে।মৃত ব্যক্তির চারপাশে বোমার মশলা ছড়ানো ছিল। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুধু বেলডাঙা নয়, বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের ডোমকল, জঙ্গিপুর।

আরও পড়ুনঃআজই SSKM হাসপাতালে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর হাঁটুতে

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কামাল শেখ। বেলডাঙার ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয়রা। আশপাশে বোমা তৈরির মশলা ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয় সূত্রে খবর, বোমা তৈরি করে একাধিক রাজনৈতিক দলকে সরবরাহ করতেন কামাল। পঞ্চায়েত নির্বাচনের আগেই বোমা তৈরি করছিলেন তিনি। কিন্তু কোন দল তাঁকে বরাত দিয়েছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। বেলডাঙায় এই প্রথম নয়, গত ২৪ জুনও বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল। এমনকী, ঝলসে গিয়েছিল দুই কংগ্রেস কর্মীও। যদিও কংগ্রেসের তরফে সে কথা অস্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের শেষ প্রচার। হাতে আর একদিন। তার আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার নির্দল আশ্রিত দুষ্কৃতীদের সশস্ত্র আক্রমণের মুখে পড়লে পড়তে হল এক মহিলা তৃণমূলের প্রার্থীকে। বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মুড়োখালি এলাকায়। আক্রান্ত ওই মহিলা তৃণমূলের প্রার্থীর নাম আমিনা মোল্লা।
অন্যদিকে, বুধবার রাতে প্রচার করে বাড়ি ফেরার পথে কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ ওঠে। আহত হয়েছেন দুই কংগ্রেস কর্মী। তাদের নাম রিয়াজুল মণ্ডল (৫৫) এবং আজবার মণ্ডল  (৩৮)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনার পর আহত দুই কংগ্রেস কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...