Sunday, June 28, 2026

এখনও পর্যাপ্ত বাহিনীর দেখা নেই, কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আদালতের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ভোট। ২০১৩ সালের ভোটে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল। আদালতের নির্দেশ আছে এবার তার থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করাতে হবে।আদালতের নির্দেশ মেনে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের কাছে বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, তার অর্ধেকই এখনও এসে পৌঁছায়নি। এখনও কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ভিন রাজ্য এবং কেন্দ্রের মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, বকেয়া ওই ৪৮৫ কোম্পানি ভোটের আগেই পাঠিয়ে দেওয়া হবে। তবে আজ আসছে, কাল আসবে করে ভোটের দু’দিন আগেও বকেয়া বাহিনী রাজ্যে এসে পৌঁছায়নি।

 

 

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...