Friday, April 3, 2026

উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক আধার! জারি নয়া বিজ্ঞপ্তি

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary) রেজিস্ট্রেশনেও (Registration) এবার বাধ্যতামূলক করা হচ্ছে আধার নম্বর (Aadhaar Card)। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনই সিদ্ধান্তের কথা জানাল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ (Higher Education Department)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী বছর থেকে আধার নম্বর ছাড়া আর কোনওভাবেই দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে শিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের  ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে ১০ই নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের আধার নম্বর সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষার্থীদের আধার নম্বর আপডেট করতে হবে ১৬ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।

তবে শিক্ষা দফতর পরিষ্কার জানিয়েছে, নতুন এই পদ্ধতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা দ্রুত জানতে পারেন, সেই কারণেই আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টি সময়ের অনেক আগেই জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর না দেন, তা হলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি পরীক্ষায় বসার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে। আর সেকারণেই নয়া বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা সংসদের।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...