Tuesday, April 14, 2026

মণিপুর নিয়ে মোদি সরকারকে ধুইয়ে দিলেন অভিষেক, স্বরাষ্ট্র-কমিটির বৈঠক থেকে Walkout তৃণমূলের

Date:

Share post:

মণিপুর নিয়ে মোদি সরকারকে ধুইয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস-এ তিনি বলেন, “খুব দুঃখজনক ছবি আসছে কদিন ধরে। প্রধানমন্ত্রী গত ৩ মাসে কিছু বলেননি। তিনি আমেরিকা-মিশন-অস্ট্রেলিয়া বেড়াতে যাচ্ছেন। মধ্যপ্রদেশে ডান্ডিয়া দেখতে যাচ্ছেন“

এদিন মণিপুরের (Manipur) হিংসা প্রসঙ্গে BJP ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বকেও তুমুল কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, ডবল ইঞ্জিন সরকারের কী হল? তার মানে সেই সরকার এই হিংসা থামাতে পারছে না। মহারাষ্ট্রে একটা সরকারকে নিয়ে কত কিছু করছে। অথচ মণিপুরের দিকে তাকাচ্ছে না। তারা ভাবছে ছোট রাজ্য। না ভাবলেও চলে। “সেভেন সিস্টার ২ গুজরাটির মাথা নামিয়ে দেবে”।

মণিপুর হিংসা নিয়ে আলোচনাও চায় না বিজেপি। তাই একের পর এক চিঠি লিখে আবেদন করা সত্ত্বেও টানা দুই মাস ধরে চলা মণিপুর হিংসা নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক থেকে বৃহস্পতিবার, ওয়াক আউট করে তৃণমূল ও কংগ্রেস সাংসদ। শুধু তাই নয়, সূত্রের খবর, বিরোধীরা বারবার দাবি জানানো সত্ত্বেও ওই স্থায়ী কমিটির সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজলাল মণিপুর নিয়ে পুর জুলাই মাসেই আলোচনার দাবি নাকচ করে দিয়েছেন। মণিপুর নিয়ে আলোচনা না হলে জুলাই মাসে সংসদ বিষয়ক স্থায়ী কমিটির কোনও বৈঠকেই আর অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ওয়াক আউট করা সাংসদরা। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এবং কংগ্রেসের রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

এই প্রসঙ্গে অভিষেক বলেন, ওদের কিছু বলার নেই বলেই আলোচনা করেননি। ছোট বলে উত্তর-পূর্বের রাজ্যের দিকে নজর দেয় না কেন্দ্রের বিজেপি সরকার। মোদি আমেরিকা, মিশর-অস্ট্রেলিয়া যাচ্ছেন। গত সপ্তাহেই মধ্যপ্রদেশের ডান্ডিয়া দেখতে গিয়েছেন, অথচ মণিপুরে যাওয়ার সময় হয়নি- অভিযোগ অভিষেকের।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...