Thursday, June 25, 2026

কপাল ফা.টল ঋতাভরীর, ‘গৃহস্থ’ নায়িকার রক্তা.ক্ত কাণ্ড!

Date:

Share post:

‘ফাটাফাটি’ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)মার্কিন মুলুকে শুটিংয়ে গিয়ে বড় বিপত্তি বাঁধিয়েছেন। কপাল ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল অভিনেত্রীর ছবি। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত! ব্যাপারটা কী? আসলে সবটাই রিলের কেরামতি, রিয়েল কিছুই নয়। মৈনাক ভৌমিকের (Mainak Bhowmick) পরিচালনায় ‘গৃহস্থ’ছবির শুটিং করতেই বিদেশে গেছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty), আর সেই ছবির একটি দৃশ্যে রক্তাক্ত দেখান হয়েছে নায়িকাকে। যা সমাজমাধ্যমে রিয়েল রূপে ভাইরাল!

লন্ডন থেকে ফিরে আগামী ছবির সিনেমার একটি দৃশ্য নিয়ে কথা বলেন ঋতাভরী চক্রবর্তী । পাশাপাশি ‘ গৃহস্থ’ (Grihastha)সিনেমায় অভিনয়ে যে একটা দারুণ চমক আছে সেটাও জানিয়েছেন তিনি। ঋতাভরী ছাড়াও মৈনাকের এই ছবিতে রয়েছেন আরিয়ান ভৌমিক, অনুষা বিশ্বনাথন। ‘ফাটাফাটি’ অভিনেত্রী ফেসবুকে জানান, “এই সিনেমার শুটিং করতে গিয়ে মৈনাকদা এবং গোটা টিমের থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার চরিত্রটা ভীষণই চ্যালেঞ্জিং। আর গোটা ছবির দায়িত্ব আমার কাঁধে। সকলে মিলে যে কাজটা আমরা করেছি, সেটা নিয়ে আমি গর্বিত।” এর সঙ্গে জন্মদিনের সারপ্রাইজের কথাও উল্লেখ করেছেন তিনি।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...