Saturday, April 4, 2026

আগারকার পদে আসতেই বিরাট পরিবর্তন, প্রধান নির্বাচকের মাইনে বাড়তে চলেছে ৩০০ শতাংশ : সূত্র

Date:

Share post:

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হয়েছেন অজিত আগারকার। গত মঙ্গলবার প্রধান নির্বাচক হিসাবে অজিত আগারকারের নাম ঘোষণা করেছে। আর সূত্রের খবর, অজিতের ক্ষেত্রে বেশ কিছু বদল এনে বিসিসিআই। আর তার মধ‍্যে অন‍্যতম হল, নির্বাচকদের বেতন। প্রধান নির্বাচকের বেতন নিয়ে একটা বড়সড় বদল আনতে চলেছে বিসিসিআই। জানা যাচ্ছে, নির্বাচক প্রধানের বেতন বাড়তে পারে একলাফে ৩০০ শতাংশ।

এই নিয়ে এক ক্রীড়া অ‍্যাপে এক খবর অনুযায়ী, অজিত আগরকার ১ কোটির বদলে বছরে ৩ কোটি টাকা পারিশ্রমিক পেতে পারেন। সুতরাং, নির্বাচক প্রধানের বেতন বাড়তে পারে একলাফে ৩০০ শতাংশ। তবে এখনও সরকারিভাবে এই বেতনবৃদ্ধির সিদ্ধান্ত প্রকাশ করেনি বিসিসিআই।

এতদিন প্রধান নির্বাচকের বেতন ছিল এক কোটি। যার ফলে কোন হাই-প্রোফাইল প্রাক্তন ক্রিকেটার নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করতেন না। আসলে টিম ইন্ডিয়ার অন্যান্য চাকরির তুলনায় নির্বাচকদের বেতন অনেকটাই কম। এছাড়াও ধারাভাষ্যকার হিসাবে কাজ করে বা অন্য কাজ করে এর থেকে অনেক বেশি আয় করেন প্রাক্তন ক্রিকেটারেরা। আর যার ফলে প্রধান নির্বাচকের পদে বসতে চান না তাঁরা। আর এই কারণেই প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। এছাড়াও জানা যাচ্ছে, আগারকার এক বোর্ড কর্তাকে জানিয়েছিলেন, বেতন যথেষ্ট বৃদ্ধি করা হলে তিনি এই পদে বসতে রাজি। আর এরপরই বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই প্রধান নির্বাচক পদের জন্য আবেদন করেন আগারকার। এবং প্রধান নির্বাচক হন তিনি।

আরও পড়ুন:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা তামিম ইকবালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...