Saturday, June 27, 2026

খারিজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ! হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-সহ একাধিক মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। পাশাপাশি এদিন মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে অভিযোগ পাওয়ার পরেই কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? পাশাপাশি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই (State Election Commission)। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে আইজি বিএসএফ-এর সঙ্গে কথা বলে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কমিশনকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পে ‘দিদিকে বলো’-র ফোন নম্বরই ব্যবহার করা হয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এদিন মামলাকারীর অভিযোগের ভিত্তিতে কমিশনের আইনজীবী কিশোর দত্ত জানান, ওই ফোন নম্বর ১৫ জুন প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ জানানো হয় শুভেন্দুর তরফে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...