Sunday, June 28, 2026

ফের কর্নাটকে আ.ক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনটিকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

Date:

Share post:

ফের আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। এবার কর্নাটকে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। সম্প্রতিই উদ্বোধন হওয়া বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ বন্দ ভারত এক্সপ্রেস পাথর ছোড়ার হয়। বুধবার সকালে কর্নাটকের বিরুর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে।এই ঘটনায় ট্রেনটির জানলার কাঁচ ভেঙে যায়।যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:উদ্বোধনের চারদিনের মাথায় কর্ণাটকে আ*ক্রান্ত বন্দে ভারত! ভাঙল জানালার কাঁচ

জুন মাসের শেষ সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। এটি কর্নাটকের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার বেঙ্গালুরু থেকে ধারওয়াদগামী ট্রেনে হামলা করা হয়।সূত্রের খবর, কাদুর স্টেশন পার করে যখন ট্রেনটি বিরুর স্টেশনে ঢুকছিল, সেই সময় কিছু দুষ্কৃতী নতুন সেমি-স্পিড ট্রেনের উপরে হামলা করে। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ট্রেনের একাধিক কোচের কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে। হামলার খবর পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা নতুন নয়। একাধিক রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা আগেও ঘটেছে। মোদির স্বপ্নের এই ট্রেনেই কেন বারবার হামলার অভিযোগ উঠছে কী নিয়ে চিন্তিত কেন্দ্রও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...