Tuesday, March 24, 2026

এমবাপের চিঠির পাল্টা পিএসজির, কী বললেন ক্লাব সভাপতি?

Date:

Share post:

ক্লাব ছাড়ার কথা জানিয়ে সম্প্রতি পিএসজিকে চিঠি দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। এবার তার পাল্টা দিলেন পিএসজি সভাপতি। বললেন, পিএসজি-তে থাকতে গেলে নতুন চুক্তিতে সই করতেই হবে এমবাপেকে। বিনামূল্যে এমবাপেকে কোনও ভাবেই অন্য কোথাও বিক্রি করবে না পিএসজি।

এই নিয়ে পিএসজি সভাপতি বলেন,”আমার অবস্থান খুব স্পষ্ট। বার বার একই কথা বলতে চাই না। কিলিয়ান যদি থাকতে চায় তা হলে থাকতেই পারে। কিন্তু নতুন চুক্তিতে ওকে সই করতে হবেই। বিশ্বের সেরা ফুটবলারকে কোনও ভাবেই বিনামূল্যে আমরা চলে যেতে দেব না। যদি আজ ওর মন বদলে যায় তার জন্যে আমরা দায়ী নই। কিন্তু সেরা ফুটবলারকে বিনামূল্যে হারাতে চাই না।” আর এতেই স্পষ্ট এমবাপে যদি আগামী মরশুমে থাকতে চান, তাহলেও নতুন চুক্তিতে সই করতে হবে ফরাসি ফুটবলারকে। এবং আগামী মরশুমে অন্য ক্লাবে যোগ দিতে চাইলে, স্বাভাবিক নিয়মেই সেই ক্লাবকে ট্রান্সফার মূল্য দিয়ে এমবাপেকে কিনতে হবে।

লিওনেল মেসি পিএসজি ছাড়ার পরই কিলিয়ান এমবাপে পিএসজি ছাড়া নিয়ে একটি চিঠি লেখেন ক্লাবকে। ২০২৪-এ চুক্তি শেষ হচ্ছে তাঁর। তারপরে কোনও ভাবেই চুক্তি বাড়াতে রাজি নন ফরাসি এই তারকা ফুটবলার।

আরও পড়ুন:সাফ জয়ের পর সমর্থকদের ধন‍্যবাদ জানালেন সুনীল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Related articles

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...