Tuesday, June 23, 2026

‘চন্দ্রযান-৩’ এর উৎক্ষেপণের দিনক্ষণ জানাল ইসরো

Date:

Share post:

চাঁদের মাটিতে ভারতের ‘চন্দ্রযান’ এর সফলভাবে পা রাখার সময়কালের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। আর তারই মাঝে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ‘ইসরো’ জানিয়ে দিল, ‘চন্দ্রযান ৩’ আগামী ১৪ জুলাই উৎক্ষেপণ হবে। ফলে ভারতের চন্দ্রাভিযান ঘিরে শুরু হয়ে গেল সাফল্যের অপেক্ষার কাউন্টডাউন। এর আগে ১৩ জুলাই উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুনঃপ্রস্তুতি তুঙ্গে, চন্দ্রযান-3-র দিন ঘোষণা করল ইসরো

ইসরোর তরফে জানানো হয়েছে, ১৪ জুলাই ভারতীয় সময়ে ২টো বেজে ৩৫ মিনিটে উৎক্ষেপণ হবে চন্দ্রায়ন ৩-এর। এটি চন্দ্রায়ন ২-এর পরের মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হবে চন্দ্রায়ন ৩।
ইসরোর হেভিলিফ্ট লঞ্চ ভেহিক্যাল LVM-3 এই ‘চন্দ্রযান ৩’বহন করবে। অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেরে ১৪ জুলাই দুপুরে লক্ষ্যের উদ্দেশে রওনা হবে ভারতের চন্দ্রাভিযানের অঙ্গ ‘চন্দ্রযান ৩’। সদ্যই ইসরোর তরফে জানানো হয়েছে, “চন্দ্রযান ৩’ প্রায় প্রস্তুত। ফাইনাল ইন্টিগ্রেশন ও টেস্টিং ও শেষের পথে। তবে আরও কিছু টেস্ট বাকি আছে। আর আমরা তা কিছু পরে করতে চাই। দুটি স্লট রয়েছে। একটি ফেব্রুয়ারি আর আরেকটি জুনে। আমরা জুন স্লটকে বেছে নিচ্ছি।”

উল্লেখ্য, এই মিশনটির জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি টাকা। এই মিশনটি শুধু যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এর ওপর নজর আছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক সংস্থাগুলির। কারণ আগের অভিযানগুলি থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য পরবর্তী গবেষণায় সাহায্য করবে। এই মিশনের গুরুত্বপূর্ণ সংযোজন হল শেপ প্রযুক্তি। যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও অন্যান্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বিজ্ঞানীদের।

উল্লেখ্য, এর আগে চন্দ্রযান-২ চাঁদে পাড়ির উদ্দেশে রওনা হয়। তবে সেবার সফ্ট ল্যান্ডিং ঘিরে আসে ব্যর্থতা। ১৩০ কোটির দেশের আশা কার্যত এক নিমেষে চূর্ণ হয়। তবে পুরনো ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে এবার  ১৪ জুলাই শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে ইসরোর গর্বের ‘চন্দ্রযান ৩’ এর।  জানা যাচ্ছে, চাঁদের কিছু বিশেষ জায়গায় থার্মোফিজিক্যাল পদার্থ অনুসন্ধান, ল্যান্ডিং সাইটের আশেপাশে চন্দ্রের ভূমিকম্প, চন্দ্র পৃষ্ঠের প্লাজমা পরিবেশ এবং মৌলিক রচনা সংক্রান্ত কিছু তথ্যের সন্ধানে চলছে এই সাম্প্রতিক অভিযান।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...