Saturday, June 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সব কিছু ঠিক থাকলে আসন্ন ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ ডুরান্ড কাপ। আর তার আগে প্রকাশ্যে এল তিন প্রধানের সম্ভাব্য ম্যাচগুলির সময়সূচি। সূত্রের খবর, খসড়া সূচি অনুযায়ী মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ১২ আগস্ট।

২) সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর সমর্থকদের জন‍্য বিরাট বার্তা দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি। সুনীল বলেন, সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একত্রিত হয়ে আমাদেরকে সমর্থন করছেন।

৩) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের একদিনের ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করলেন তিনি। অবসর নেওয়ার কথা জানানোর সময় কান্নায় ভেঙে পরেন তামিম।

৪) ভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কু সিং-এর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা হওয়ার পর রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন,” কারও কাছে সোফা কেবলই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার একটি মাধ্যম।”

৫) আসন্ন মরশুমের জন‍্য সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। গোলরক্ষক কোচ হিসেবে লাল-হলুদে নেওয়া হল ফ্রান্সিসকো জাভিয়ের পিনিলোসকে। ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন আলবার্ট মার্টিনেজ বার্নাত। ফিজিও হিসাবেও যোগ দিচ্ছেন সেনেন ফার্নান্দেজ আলভারেজ।

আরও পড়ুন:এমবাপের চিঠির পাল্টা পিএসজির, কী বললেন ক্লাব সভাপতি?

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...