Thursday, June 18, 2026

যৌ*ন হে*নস্থা মামলায় ব্রিজভূষণকে সমন দিল্লির আদালতের, ১৮ জুলাই হাজিরার নির্দেশ

Date:

Share post:

কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-কে সমন পাঠাল দিল্লির আদালত। তাঁর সঙ্গে এদিন সমন পাঠানো হয়েছে বিনোদ তোমরকেও। আন্দোলনরত কুস্তিগিরদের আনা যৌন হেনস্থার অভিযোগ মামলার ভিত্তিতেই আগামী ১৮ জুলাই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিজভূষণ এবং বিনোদ তোমারকে।

কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগাটরা। তাদের করা অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। পেশ করা হয় চার্জশিটও। আর সেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। তারই প্রেক্ষিতে ব্রিজভূষণ এবং বিনোদ তোমারকে সমন পাঠিয়েছে দিল্লি রাউস অ্যাভেনিউ আদালত। আগামী ১৮ জুলাই দুপুর ২.৩০ মিনিটে এই মামলার শুনানি হবে জানিয়েছে আদালত।

গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্না শুরু করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তবে বার বার আবেদনের পরেও সরকার তাঁদের কথা না শোনায় গত ২৮ মে নতুন সংসদ ভবন অভিযান করেন সাক্ষীরা। সেই সময় দিল্লি পুলিশ তাঁদের জোর করে আটক করে। এই ঘটনার পরে দেশের হয়ে জেতা সব পদক হরিদ্বারে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেন আন্দোলনরত কুস্তিগিরেরা। কিন্তু কৃষকনেতাদের হস্তক্ষেপে হরিদ্বারে পদক না ভাসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপরই দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করে চার্জশিট জমা দেয়। যদিও ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা প্রত‍্যাহার করার আবেদন করে দিল্লি পুলিশ। কারণ এক নাবালিকা কুস্তিগিরকেও হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। কিন্তু পরে সেই নাবালিকার বাবা হেনস্থার অভিযোগ প্রত্যাহার করেন।

আরও পড়ুন:৪২-এ পা ক‍্যাপ্টেন কুল-এর, আবেগঘন পোস্ট জাড্ডুর, মন কেড়েছে নেটিজেনদের

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...