Thursday, June 18, 2026

Bongaon: ভোটের ২৪ ঘণ্টা আগে ফের খু.ন, আত.ঙ্ক ধর্মপুরে!

Date:

Share post:

আর মাত্র কয়েকঘণ্টা পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। কিন্তু মৃতের সংখ্যা যেন কিছুতেই কমছেনা। এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা বনগাঁ (Bongaon) থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর (Dharmapur)গ্রামে। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ। বনগাঁতে বাড়ি হলেও বর্তমানে তিনি থাকতেন হাবড়ায় (Habra)। যদিও এই ঘটনায় রাজনৈতিক যোগাযোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাতসকালেই গুলির শব্দ পেয়ে তাঁরা রীতিমতো চমকে ওঠেন। এরপরই কালোপুর খেদাই তলা রোডের পাশ থেকে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পাশে পড়েছিল একটি বাইক। ওই স্পট থেকে কিছুটা দূরে আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বা আহতের কোনও রাজনৈতিক পরিচয় আছে কিনা সেই সম্পর্কিত কোনও তথ্য মেলেনি। মৃত এবং আহত এলাকাবাসীর চেনা নয় বলেই স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের (TMC) জেলা সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তিনি ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তোলেন।

 

 

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...