Friday, May 8, 2026

ববিতার আবেদনে মান্যতা! একাদশ-দ্বাদশের ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আগেই চাকরি গিয়েছিল। তারপর সম্প্রতি আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। তবে চাকরি ফিরে পাওয়ার আশায় সবরকম চেষ্টা করছেন তিনি। গত বৃহস্পতিবারই ববিতা একাদশ ও দ্বাদশের ওএমআর শিট (OMR Sheet) প্রকাশের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। আর ববিতার সেই আবেদনে মান্যতা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম ও দশমের ওএমআর শিট প্রকাশিত হয়েছে আগেই। শুক্রবার ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া ৫ হাজার ৫০০ জনের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ওএমআর প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) সেই তালিকা প্রকাশ করতে হবে।

একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন ববিতা সরকার। তাঁর দাবি, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ মামলার তদন্তে ৯০৭টি ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ করা হোক। তাতে দেখা যাবে কোন প্রার্থী কীভাবে, কোথায় চাকরি পেয়েছেন। এক্ষেত্রে যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে কোনও নিয়োগে গরমিল থাকে, সেক্ষেত্রে ববিতার আবারও চাকরির সুযোগ আসতে পারে। তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানান তিনি।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই ববিতার মামলার শুনানি হয়। সেই শুনানিতে ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানান, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭টি উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন। এদিন হাইকোর্ট আরও জানায়, ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে। তার জন্য সময়ও বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এই ওএমআর শিট প্রকাশ পেলেও ববিতা চাকরি পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...