Thursday, May 28, 2026

ছাত্র রাজনীতির নামে হিং.সা কাম্য নয়, রবীন্দ্রভারতীর দায়িত্ব নিয়ে বললেন শুভ্রকমল মুখোপাধ্যায়

Date:

Share post:

কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবারই অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এদিন সকালে তিনি জোড়াসাঁকো ক্যাম্পাসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।তিনি আরও বলেন, আচার্য আমায় যে দায়িত্ব দিয়েছেন আমি পালন করব। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবেই। তবে সেই ছাত্র রাজনীতির নামে উশৃঙ্খলতা, ভাঙচুর একেবারেই কাম্য নয়।

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এই নিয়োগের প্রতিবাদ করে জানানো হয়েছে, রাজ্যের শিক্ষা দফতর এবং রাজ্যপালের মধ্যে চলা দ্বৈরথে উচ্চশিক্ষা জগতে যে অচলাবস্থা চলেছে তাতে অনেক বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নেই। দীর্ঘদিন ধরে উপাচার্যহীন হয়ে রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। শেষে রাজ্যপাল ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন।এই সিদ্ধান্তের বিরোধীতা করে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই মামলায় বলা হয়েছে রাজ্যপালের নিয়োগের সিদ্ধান্ত বৈধ।

আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। তাঁর মেয়াদ ফুরিয়েছে। তারপর প্রায় দু’মাস উপাচার্যহীন ছিল রবীন্দ্রভারতী।একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কী করে উপাচার্য হিসেবে নিয়োগ হন তা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। ইউজিসির নিয়ম অনুযায়ী উপাচার্যের চেয়ারে বসতে হলে নূন্যতম ১০ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যের সেই যোগ্যতাই নেই। সেই প্রশ্নে তিনি জানিয়েছেন যে, আচার্য কেন আমায় নিয়োগ দিয়েছেন সেটা আচার্য বলতে পারবেন।আমাকে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...