Thursday, June 18, 2026

ধোনির জন্মদিন অন‍্যভাবে পালন পন্থের, পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আজ ৭ জুলাই, ‘ক‍্যাপ্টেন কুল’ অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। আজ ৪২ বছরে পা দিলেন তিনি। গোটা দেশে পালন হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন। আজকের দিনে শুভেচ্ছা বার্তায় উপছে পরছে সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে তাঁর প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটার, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ধোনিকে। রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না থেকে শুরু করে জয় শাহ, তাঁর আইপিএল-এর দল শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপটেন কুলকে। তবে এদিন একটু অন‍্যভাবে জন্মদিন পালন করলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঋষভ। যেখানে দেখা যায় ক্রিকেট মাঠের আকৃতির একটি কেক কাটেন পন্থ। আর ক‍্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন মাহি ভাই। আপনিতো আমার কাছে নেই তাই আপনার জন্য আমিই কেক কেটে নিচ্ছি। শুভ জন্মদিন।”

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

এদিকে হায়দরাবাদ এবং অন্ধ্র প্রদেশের নন্দিগামাতে ধোনির বিশাল কাটআউট তৈরি করে জন্মদিন পালন করেন ধোনির অনুরাগীরা। শুভেচ্ছা জানা হয়েছে তাঁকে। হায়দরাবাদে ৫২ ফুট লম্বা এবং নন্দীগামাতে একটি ৭৭ ফুট লম্বা কাট আউট লাগিয়ে ধোনির জন্মদিন পালন করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা।

আরও পড়ুন:যৌ*ন হে*নস্থা মামলায় ব্রিজভূষণকে সমন দিল্লির আদালতের, ১৮ জুলাই হাজিরার নির্দেশ

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...